প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া মাহিগন্জ চান্দুনিয়া গ্রামে গরিব অসহায় এবং প্রতিবন্ধী লোকদের(১৭সেপ্টেম্বর ২০২৬) রোজ বৃহস্পতিবার এসডিএফ অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন বেস্ট সমবায়।
বেস্ট সমবায় একটি ভূরুঙ্গামারীর অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। গতমাসে (আগষ্ট২০২৬) বলদিয়া,এবং সোনাহাট পাথরডুবী সহ গরীব, অসহায়, প্রতিবন্ধী ৬৫ জনকে এান বিতরণ করে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের ও অসহায় লোকদের সামান্য পরিমানে, জ্বর, ভিটামিন, গ্যাসটিকের এবং কাশের সিরাপ ফ্রি বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের ফ্রি চিকিৎসা ও ফ্রি ওষুধ পেয়ে
চৌধুরী পাড়া থেকে মোছা: ছবুরা, নুরজাহান, সৈয়দ আকন্দ,অবিরণ খুশি হয়ে বেস্ট সমবায়কে ধন্যবাদ জানায়।
উক্ত সমবায় কার্যক্রম গুলো হচ্ছে : সমাজের পিছিয়ে পড়া লোকদের পাশে দাড়ানো, গরিব ও মেধাবী ছাএ/ ছাএীদের সহযোগিতা করা, মান সম্মত স্বাস্থ্য সেবা প্রদান করা, সমাজের গরিব অসহায় এবং প্রতিবন্ধী লোকদের প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে সহযোগিতা করা, বেকার কর্মসংস্থান কর্মসূচি, বাল্য বিবাহ প্রতিরোধ সহ অনেক কার্যক্রম রয়েছে।
উক্ত সমবায়ের হিসাব রক্ষক পল্লী ডাক্তার মো: আল মামুন (DMF)বলেন, আমরা এ প্রতিষ্ঠানে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমগুলো চালিয়ে যাবো।
এছাড়াও অএ সমবায়ের সাধারণ সম্পাদক কফিলুর রহমান (সাংবাদিক) বলেন, বেস্ট সমবায় উন্নয়নমূলক সমবায়, সমাজ সেবা ও অরাজনৈতিক সমবায় হিসাবে কাজ করবো।
অবশেষে বেস্ট সমবায় এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: জাহিদুল ইসলাম লিটন বলেন আমরা জনসেবা, মানসম্মত স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং সমাজের উন্নয়নমূলক কাজ করবো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪